,

আজও অন্ধকারে পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে গককাল সোমবার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে। এতে দেশটির বেশির ভাগ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। করাচি, লাহোরসহ দেশটির বেশির ভাগ এলাকায় ২২ কোটিরও বেশি মানুষ দুর্ভোগে পড়ে। আজ মঙ্গলবার দেশটির বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ ফেরেনি। পুরো রাত কেটেছে অন্ধকারে। খবর দ্য ডনের।

দেশটির জ্বালানিমন্ত্রী খুররুম দস্তগির বলেন, জ্বালানি খরচ কমাতে অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে শীতকালে রাতে করে পাওয়ার জেনারেশন ইউনিটগুলো সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। তবে সোমবার সকাল সাড়ে ৭ টায় জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। ভোল্টেজ ওঠানামা করতে থাকে তারপর এক এক করে সঞ্চালন লাইনগুলো বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, দেশজুড়ে বিদ্যুৎ–সংযোগ চালু করতে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। তবে রাজধানী ইসলামাবাদ ও বেলুচিস্তান প্রদেশে বিদ্যুৎ–সংযোগ চালু করা সম্ভব হয়েছে।

এ ছাড়া দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী সকাল প্রায় ৭টা ৩৪ মিনিটের দিকে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে, এতে বড় ধরনের বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়। সিস্টেম পুনরুজ্জীবিত করতে দ্রুত কাজ করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী