‘শব্দ দূষণে বাড়ছে প্রতিবন্ধী শিশু’

news-image

কুমিল্লা প্রতিনিধি : শব্দ দূষণে মাথাব্যথা হয়। গর্ভবতী মায়ের প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়। মানুষকে বধির করে। প্রতিবন্ধী মানুষ নিজের জন্য, জাতির জন্য ও সমাজের জন্য বোঝা। ইঞ্জিনের শব্দ, গাড়ির শব্দ, কলকারখানার শব্দের কারণে মানুষ দিনদিন অসুস্থ হচ্ছে। রাতে মাইকের শব্দ দূষণ বাড়ছে।

রবিবার কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ‘শব্দ দূষণ মুক্ত কুমিল্লা নগরী গড়ি’ শীর্ষক আলোচনায় সভায় বক্তারা এই কথা বলেন।

কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা অঞ্চলের সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, বাপা সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সদস্য শাহ মো. আলমগীর খান, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোরশেদ, সাংবাদিক গাজীউল হক সোহাগ ও মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
আলোচনা শেষে নগরীর পুলিশ লাইন সড়কে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে প্লে কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। প্লে-কার্ডে বলা হয়, এ সময় শব্দ দূষণ সরব ঘাতক, শব্দ সন্ত্রাস মাথা ব্যথার কারণ, শব্দ দূষণ আর নয়, শব্দ দূষণ আইন বাস্তবায়ন চাই, জ্যামে বসে হর্ন বাজাবো না, আজকে আমরা শপথ করি, শব্দ দূষণ মুক্ত কুমিল্লা গড়িসহ নানা প্লে- কার্ড ব্যবহার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান