,

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

news-image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারে তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ডে ভাঙ্গা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের মাইনুদ্দিন শেখ(৩৫) ও তার মেয়ে তাবাস্সুম আক্তার (১০) এবং মাইনুদ্দিনের শালা ভাঙ্গা মাঝারদিয়া গ্রামের সৌরভ মাতুব্বর।

স্থানীয়রা জানায়, দুপুরে গোপালগঞ্জ থেকে ঢাকামুখী স্টারলাইন পরিবহনের একটি বাস মনসুরাবাদের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ভাঙ্গা থেকে গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শালা-দুলাভাই নিহত হন। শিশু তাবাস্সুমকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯