,

রাজ-পরীর আনুষ্ঠানিক বিবাহবার্ষিকী আজ

news-image

বিনোদন প্রতিবেদক : কিছু দিন আগেও, সম্পর্কের টানাপোড়েন ছিল হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি ও শরিফুল রাজ দম্পতির সংসারে। এখন অবশ্য সব কিছুই অতীত। এক মাত্র সন্তান রাজ্যকে (শাহীম মুহাম্মদ রাজ্য) নিয়ে সুখেই আছেন তারা। যার প্রমাণ মেলে এই দুই তারকার ফেসবুকে।

এদিকে, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। সে বছরই ১০ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসে পরের বছর জানুয়ারিতে। সে বছরই ঘরোয়া আয়োজনে ২২ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন রাজ-পরী। সে হিসেবে আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী। আর এদিন একে অপরকে শুভেচ্ছা জানাতে ভুলেননি।

রাজ এক স্ট্যাটাসে পরীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী। এই একটি বছর আমরা দুজনেই অনেক সুন্দর করে পার করেছি। কিছু স্মৃতি রয়েছে রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ, অবিস্মরণীয়, চির প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী! আমার এই স্মৃতিগুলো শুধু আমার ভিতরেই আছে। এগুলো কোন জিনিস বা জায়গা নয়, আমি এগুলোকে যেকোন জায়গায় নিয়ে যেতে পারি। তোমার সঙ্গে আমার যেই সুন্দর মুহূর্ত রয়েছে তার সঙ্গেই বেড়ে উঠতে চাই প্রতিদিন। শুভ বিবাহবার্ষিকী মাই লেডি।’

সঙ্গে প্রকাশ করেন পরীর অন্তঃসত্ত্বা অবস্থায় সমুদ্র সৈকতে কাটানো তাদের আনন্দঘন মুহূর্তের একটি ছবি।

অন্যদিকে পরী লিখেছেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ।’

এর আগে, গতকাল শনিবার রাজধানীতে একটি পার্লার উদ্বোধনে গিয়ে রাজ বলেন, ‘পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরী মণিকে আমি অনেক ভালোবাসি।’

উল্লেখ্য, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী মণি ও শরিফুল রাজ। সে বছরই ১০ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। আর পরের বছর অর্থাৎ ২০২২ সালের ১০ জানুয়ারি হঠাৎ করেই গোপন বিয়ের খবর প্রকাশ্যে আনেন পরী। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও দেন এই চিত্রনায়িকা। আর আগস্টের ১০ তারিখ রাজ-পরীর ঘর আলো করে জন্ম নেন পুত্র সন্তান রাজ্য।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা