,

সেনাপ্রধানকে হটালেন লুলা

news-image

অনলাইন ডেস্ক : দেশের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভা। চলতি মাসের শুরুর দিকে কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর হাজার হাজার সমর্থকরা দেশটির সুপ্রিম কোর্ট, কংগ্রেস ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলার প্রেক্ষিতে তিনি সেনাপ্রধানকে বরখাস্ত করলেন। গতকাল শনিবার দেশটির সামরিক সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বলসোনারোর ম্যান্ডেট শেষ হওয়ার দুই দিন আগে গত ৩০ ডিসেম্বর আরুদা সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং জানুয়ারির শুরুতে লুলার প্রশাসন তার এই পদ নিশ্চিত করেছিল। তবে দেশটিতে নজিরবিহীন দাঙ্গার ঘটনায় তাকে এই পদ হারাতে হলো।

গ্লোবোনিউজের খবরে বলা হয়েছে, আররুদা স্থলাভিষিক্ত হবেন দেশটির দক্ষিণ-পূর্ব সেনা কমান্ডার টমাস রিবেইরো পাইভা। গত শুক্রবার লুলার সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে অংশ নিয়েছিলেন অরুদা। তবে কেউ এই বৈঠকের ব্যাপারে মুখ খুলেননি।

এরপর গত ৮ জানুয়ারি দেশটিতে ব্যাপক তাণ্ডবের পর লুলা তার নিরাপত্তা বিশদ থেকে কয়েক ডজন সেনাকে সরিয়ে দেওয়ার কয়েকদিন পরে সেনাপ্রধানকে দায়িত্ব থেকে সরালেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী