,

মাকে হত্যা করে সন্ন্যাসী বেশ ধারণ করেন ছেলে

news-image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাকে হত্যা করে সন্ন্যাস বেশ ধারণ করে মাজার মন্দিরে ঘুরেও শেষ রক্ষা হলো না ছেলে দিপু সরকারের। আদালতে মামলার বিচার কার্যক্রম শেষে যাবজ্জীবন সাজা ঘোষণা হলেও হত্যাকারী পলাতক ছিলেন। দীর্ঘ ৩ বছর পর গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মাধবপুর থানা পুলিশ উপজেলার ফতেহ গাজী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ২০০৪ সালের এপ্রিল মাসে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মনা সাধুর স্ত্রী রওশন বালা সরকারকে (৫১) মাথায় আঘাত দেন তার বড় ছেলে দিপু সরকার। এতে ঘটনাস্থলেই মারা যান বালা সরকার। এ সময় স্থানীয়রা দিপু সরকারকে আটক করে পুলিশে সোর্পদ করে। স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় মনা সাধু তার বড় ছেলে দিপু সরকারকে আসামি করে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দিপু সরকার অনেকদিন হাজত খেটে জামিনে বের হয়ে সন্ন্যাসী বেশ ধারণ করে আত্মগোপনে চলে যান। আদালত বিচারকার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা পরোয়ানা জারি করেন।

মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‌‘মাকে হত্যা করে লাল শালু পরিধান করে দেশের বিভিন্ন মাজার আখড়ায় ঘুরে বেড়াত ওই হত্যাকারী। আমরা সোর্স নিয়োগ করে তার অবস্থান নিশ্চিত হয়ে গতকাল রাতে ফতেহ গাজীর (রঃ) মাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা