,

রহস্য উন্মোচন করল অনন্ত-বর্ষা

news-image

বিনোদন প্রতিবেদক : ক্যারিয়ারের শুরু থেকেই নানা আলোচনায় ছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। অভিনয় করেছেন নিজ প্রযোজনার সিনেমাতেই। আর পর্দায় জুটি হিসেবে সবগুলোতেই ছিলেন তারা একসঙ্গে। তবে এবারই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজ করেছেন এই তারকা দম্পতি। সিনেমার নাম ‘কিল হিম’।

এটি নির্মাণ করছেন মোহাম্মদ ইকবাল। এতদিন সিনেমার গল্প ও চরিত্র প্রসঙ্গে চুপ ছিলেন অনন্ত-বর্ষা। তবে এবার সেই রহস্য উন্মোচন করলেন বর্ষা। তার ভাষ্য, ‘আপনারা অনেকেই জানেন, আমাদের নতুন আরেকটি সিনেমার কাজ চলছে। এই সিনেমার শুটিং প্রায় শেষ। আমাদের সিনেমার প্রযোজক ও পরিচালক মো: ইকবাল। তিনি খুবই দ্রুত শুটিং শেষ করছেন।’

অন্যদিকে অনন্ত জলিল বলেন, ‘এই ভিডিওর মাধ্যমে ইকবাল ভাইকে একটা কথা বলতে চাই, এতদিন আমরা নিজেদের প্রোডাকশনে কাজ করেছি। নিজেদের সুবিধামতো, খুবই রিল্যাক্সে কাজ করেছি। তবে সিনেমা যে কত স্পীডে বানানো যায়, সেটা এবার আপনার কাছে শিখলাম।’

তিনি আরও বলেন, ‘বর্ষার কথা না বললেই নয়। একদিকে সে যেমন সুন্দরী, অন্যদিকে এই সিনেমায় তার চরিত্র সম্পর্কে অনেকেই জেনে গেছেন। আর আমার কথা বলারই দরকার কি! আগে অ্যাকশনের কাজ করতাম, এবার কিলার বানিয়ে দিয়েছে। কিলারের যে রহস্য সেটা বর্ষা উন্মোচন করবে।’

‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষার পাশাপাশি আরও অভিনয় করছেন মিশা সওদাগর, চিত্রনায়ক রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই। আসছে ঈদে এটি মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না