শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির পিতা স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি যারা এসব বলে বেড়াচ্ছে, তারাই চিহ্নিত দুর্নীতিবাজ বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, জাতির পিতা যে স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন, সেই পথেই হাঁটছে বর্তমান সরকার।

শেখ হাসিনা বলেন, ‘সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে। যারা এসব বলে বেড়াচ্ছে, তারাই চিহ্নিত দুর্নীতিবাজ। শুধু মুখে বললে হবে না, কোথায় দুর্নীতি হয়েছে, তা স্পষ্ট করে জানাতে হবে।’

আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা ভোলেনি উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘১৪ বছরে দেশের পরিবর্তন ও উন্নতি স্বীকার না করে, দুর্নাম রটিয়ে বেড়ায় অনেকেই। আওয়ামী লীগ মানুষকে যে ওয়াদা দেয়, সেই ওয়াদা রক্ষা করে। বর্তমান সরকার ছাড়া আর কোনো সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করেছে কি না, তা জানা নেই আমার।’

অন্য এক প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের সবজি রপ্তানি হয় বিশ্বের অন্তত ৭০টি দেশে। এখন সময় হয়েছে নিজের পায়ে দাঁড়ানোর। অধিক মুনাফার দিকে নজর দিতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ