,

শহিদদের রক্তের প্রতিশোধ নেব: মোজতবা খামেনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় শহিদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং দেশের জনগণকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

ভাষণে তিনি বলেন, ইরান তার শহিদদের রক্তের প্রতিশোধ নেবে এবং দেশের ওপর চলমান চাপ ও হামলার মধ্যেও লড়াই চালিয়ে যাবে।

তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সাহসী প্রতিরোধের কারণে দেশকে বিভক্ত বা পরাধীন করা সম্ভব হয়নি।

খামেনি বলেন, “আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে, তখন সাহসী যোদ্ধারা অসাধারণ কাজ করছে। আমি তাদের ধন্যবাদ জানাই।”

তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকার আর্থিক সহায়তার ব্যবস্থা করবে। আহত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণাও দেন তিনি।

ভাষণে তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।

খামেনি দাবি করেন, ইরান মূলত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোই লক্ষ্যবস্তু করছে এবং এই হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে সমর্থন দিচ্ছে এবং প্রয়োজনে তারা সহায়তা করবে।

ভাষণে তিনি আরও ঘোষণা দেন, ইরানের শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১০০ টাকার নিচে মিলছে না যেসব সবজি

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মহা-রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর

নবীনগরে ১৫ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ ইউনিয়নের মানুষ

নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবকে কেন্দ্রীয় যুবদলের কারণ দর্শানোর নোটিশ