রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে অধিবেশনে রাষ্ট্রপতি, ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে আসার সময়ই এ ঘটনা ঘটে।

বিরোধী জোটের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি, জনগণ সইবে না’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’।

বিকেল সাড়ে ৩টার পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলের এমপিরা বিভিন্ন স্লোগান দেন।

তারা স্লোগানে বলেন, ‘কিলার চুপ্পু, বয়কট, বয়কট’, ‘গেট গেট, গেট আউট’, ‘কিলার চুপ্পু গ্রেট আউট’, স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান’।

বিরোধী জোটের সংসদ সদস্যরা ওয়াক আউট করে অধিবেশন ত্যাগ করার পরও বক্তব্য চালিয়ে যান রাষ্ট্রপতি। তার বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে সমর্থন করেন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ