বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাদের নিয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটির সদস্যদের নাম ঘোষণা করে নহাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় সংসদের কার্য প্রণালী বিধি অনুযায়ী স্পিকার এই কমিটির সভাপতি নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির।

এদিন সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অধিবেশনে সভাপতিত্ব করছেন।

এর আগে, সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার ও বিরোধী দলের সাংসদরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমানের এটি প্রথমবার সংসদ সদস্য হিসেবে প্রবেশ।

অধিবেশন শুরুর আগে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। সংসদ কক্ষ তখন সদস্যদের উপস্থিতিতে পূর্ণ থাকলেও স্পিকারের চেয়ার খালি ছিল। প্রথম অধিবেশন হওয়ায় স্পিকারের আসনের পাশে রাষ্ট্রপতির চেয়ার রাখা হয়।

অধিবেশন শুরুর প্রস্তাব দিতে দাঁড়িয়ে সংসদ নেতা তারেক রহমান একজন সদস্যকে সভাপতি নির্বাচনের প্রস্তাব দেন এবং প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাব সমর্থন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এতে পূর্ণ সমর্থন জানান।

সাংসদরা টেবিল চাপড়ে সম্মতি দিলে খন্দকার মোশাররফ হোসেন স্পিকারের আসনে যান। সংসদ ভবনের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সার্জেন্ট-অ্যাট-আর্মস তাকে আনুষ্ঠানিকভাবে স্পিকারের আসনে নিয়ে যান।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের আগে সবশেষ সংসদ অধিবেশন শেষ হয় ২০২৪ সালের ৩ জুলাই। সেটি ছিল বাজেট অধিবেশন, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস করা হয়।

পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম সম্পন্ন করার পর ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।

 

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার