সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার কাঁপাবে শীত, নামতে পারে বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা কিছুটা বেড়ে আবারও কমতে পারে। চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলেই আভাস মিলেছে, সেই সঙ্গে শনিবার হালকা অথবা গুঁড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।

শৈত্যপ্রবাহের মধ্যে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২০ জেলার ওপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে চলতি মাসে দুই থেকে তিনটি শৈত্য প্রবাহের আশঙ্কার কথা বলা হয়েছে, যার মধ্যে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। গত ৩ থেকে ৭ জানুয়ারি এক দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। এরপর আরেকদফা শৈত্যপ্রবাহ চলছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তবে শনিবারের মধ্যে কোথাও কোথাও হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বেড়ে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ কমতে পারে। সোমবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এ সময় অনেক এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে আবারও।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, শনিবার সকাল ১০টার থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাক্ষণবাড়িয়া ও সিলেট বিভাগের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে