,

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

news-image

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলার ঘুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার রহমানপুর ধবসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৮) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৫)। আহত অবস্থায় তার আরেক মেয়েকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শুক্রবার রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনেকাটা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় এক শিশু আহত হয়।

বুড়িমারী স্টেশন মাস্টার নুর আলম বলেন, ‘ট্রেন যাত্রীদের মাধ্যমে জানতে পারলাম যে দুইজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা