,

পরী মণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

news-image

আদালত প্রতিবেদক : উচ্চ আদালতের স্থগিতাদেশ দেওয়ায় চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ তারিখ ঠিক করেন।

পরী মণির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে সেই আদেশের কপি এখনো পাওয়া যায়নি। উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন আইনজীবী। এজন্য আদালত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ দাখিলের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি ধার্য করেন।

গত ৯ জানুয়ারি পরী মণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরী মণি। পরদিন তিনি কারামুক্ত হন।

এদিকে, গত বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। গত বছর ৫ জানুয়ারি পরী মণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী