সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড রাজশাহীতে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশ কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দু-তিন দিন ধরে দেখা নেই সূর্যের, ফলে বেড়েছে শীতের তীব্রতা। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এ অবস্থা আরও দুদিন থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সকালে রাজশাহীতে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন হালকা কুয়াশা ও মেঘে আকাশ ঢাকা থাকায় সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।

সকাল থেকে বইছে উত্তরের কনকনে হিমেল হাওয়া। এতে শীতে কাহিল হয়ে পড়েছেন রাজশাহী অঞ্চলের মানুষ। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান জানান, শীতের এ তীব্রতা আরও কয়েকদিন থাকবে। তাপমাত্রা আরও নিচে নামতে পারে।

হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ভাসমান মানুষদের। গতকাল শুক্রবার রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তীব্র শীতে বেশি দুরবস্থায় পড়েছেন রাস্তার ভাসমান মানুষ এবং হতদরিদ্ররা। অনেককে ফুটপাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতেও দেখা যায়।

এদিকে গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় সব থেকে বিপাকে পড়েছে দিন আনা খেটে খাওয়া মানুষ। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা।

 

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ