সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিং চার্লসের ছেলে নয় প্রিন্স হ্যারি!

news-image

অনলাইন ডেস্ক : প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ এখনও ব্রিটেনে প্রকাশিত হয়নি। কিন্তু বৃহস্পতিবারই তা প্রকাশিত হয় স্পেনে। আর সেই থেকে চলছে স্পেয়ার নিয়ে চর্চা। এর মধ্যে জানা গেছে, হ্যারির বাবা কিং চার্লসের এক উদ্ভট রসিকতা সম্পর্কে। চার্লস নাকি ছেলেকে ঠাট্টা করে বলেছিলেন, ‘কে বলতে পারে আমি তোমার সত্যিকারের বাবা কি না।’

কিন্তু কেন এমন উদ্ভট রসিকতা করেছিলেন চার্লস? হ্যারির দাবি, সেই সময় একটা গুঞ্জন ক্রমেই বাড়ছিল তিনি নাকি প্রিন্সেস ডায়না ও মেজর হিউইটের সন্তান! এমন গুজব রটছিল বলেই মেজাজ হারিয়েছিলেন চার্লস। রসিকতার সুরে বলেছিলেন, ‘কে জানে আমি আদৌ তোমার বাবা কি না? প্রিয় পুত্র, হয়ত তোমার বাবা ব্রডমুকে রয়েছে।’

ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের সূত্রে জানা গেছে, ভাই উইলিয়ামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন হ্যারি। তিনি বলেন, ‘রান্নাঘরে আমরা দুই ভাই কথা বলছিলাম। সেই সময়েই আমার স্ত্রী মেগানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে উইলিয়াম। তারপরেই কলার ধরে মাটিতে ফেলে দেয়। কুকুরের খাবার বাটির উপরে পড়ে যাই। বাটিটা ভেঙে আমার পিঠে ক্ষত হয়। হতচকিত হয়ে কিছুক্ষণ মাটিতে পড়েছিলাম। তারপর উঠে দাঁড়িয়ে উইলিয়ামকে চলে যেতে বলি।’

গার্ডিয়ান আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে। জানা গেছে, একটি ফ্যান্সি ড্রেস অনুষ্ঠানে হ্যারিকে নাজিদের পোশাক পরতে বলেছিলেন উইলিয়াম ও কেট। এবার সামনে এল চার্লসের প্রসঙ্গও। বই প্রকাশের আগেই এত তথ্য কী করে ফাঁস হয়ে গেল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রকাশক সংস্থা পেঙ্গুইনের বিরুদ্ধে তদন্তও শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ