,

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : কুয়াশায় ঢেকে আছে চা বাগানসহ চারপাশ। দেখা মিলছে না সূর্যের। দুই দিন ধরে মৌলভীবাজার জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ বুধবার চা বাগানে ঘেরা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল মঙ্গলবারও সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে তাপমাত্রার তেমন তারতম্য হয়নি। সেই সঙ্গে জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় বিপর্স্ত হয়ে পড়েছে জনজীবন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পযবেক্ষক আনিসুর রহমান বলেন, চলতি শীত মৌসুমে আজ ও গতকালের তাপমাত্রা এখন পর্যন্ত দেশের সবনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেটা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। এই মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের চলাফেরা যেমন কষ্টসাধ্য হয়ে পড়েছে, তেমনি ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সকাল বেলা রাস্তায় চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

ঠাণ্ডা বাতাস, শীত ও ঘন কুয়াশার কারণে বিশেষ করে জেলার চা বাগান ও পাহাড়ি এলাকাগুলোতে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। ফলে সকাল বেলায় শীতের তীব্রতার সঙ্গে নিয়ে কাজকর্মে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চা শ্রমিক থেকে শুরু করে নিম্নআয়ের সাধারণ মানুষদের।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা