,

টানা চারদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

news-image

পঞ্চগড় প্রতিনিধি : এবারের শীত মৌসুমে পঞ্চগড়ে প্রথমবারের মতো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়ায় উপজেলায় টানা চারদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলায় তাপমাত্রা কিছুটা স্বাভাবিক মনে হলেও বিকেলের পর হতে উত্তরের শীতল বাতাসে অনুভূত হতে শুরু করে হাড় কাঁপানো শীত। এলাকায় মধ্য রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো সতর্কতার সঙ্গে চলাচল করছে।

তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষ। সকালে শীত বেশি থাকায় কর্মক্ষেত্রে যেতে অনেকেরই দেরি হচ্ছে। এদিকে জেলায় শীত কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম জানান, ইতোমধ্যে ৩১ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণ শুরু করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী