,

‘মিঠুনের সঙ্গে বিয়ে না হয়ে ভালোই হয়েছে’

news-image

বিনোদন ডেস্ক : মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন মিঠুন চক্রবর্তী। সে ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর। সে ছবির পর নাকি তাদের বিয়েও ঠিক হয়েছিল। ছবি মুক্তির ৪৬ বছর পর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সে স্মৃতিচারণ করলেন মমতা শঙ্কর।

আনন্দবাজারের পক্ষ থেকে মমতাকে প্রশ্ন করা হয়, ‘মৃগয়ার সময় আপনাদের তো বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে হয়েছিল।

এরপর কি হয়েছিল জানতে চাইলে গুণী এ অভিনেত্রী বলেন, ‘কী জানি, ওটা একটা অধ্যায় গিয়েছে জীবনে। সেটা হওয়াতে বোধ হয় আমি চন্দ্রোদয়কে (তার স্বামী চন্দ্রোদয়ঢ ঘোষ) আরও ভালোভাবে চিনেছি, বুঝেছি। আরও বেশি ভালোবাসতে পেরেছি। মানে, এটাই বোধ হয় ঈশ্বরের করা প্ল্যান। তাই এ দিকেও কোনো রকম তিক্ততা হয়নি।’

‘মৃগয়া’ ছবিতে মমতা শঙ্কর ও মিঠুন চক্রবর্তী

এ প্রসঙ্গে মমতা আরও বলেন, ‘সেই অধ্যায়টা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের বন্ধুত্বটা সুন্দরভাবে রয়ে গিয়েছে। আমরা (মিঠুন, মমতা ও চন্দ্রোদয়) খুব ভালো বন্ধু। এখন মনে হয় এটা হওয়ার ছিল এবং এইটাই হওয়ার ছিল।’

মিঠুনের সঙ্গে বিয়ে না হওয়া নিয়ে আক্ষেপ হয় কি না, এমন প্রশ্নের জবাবে জবাবে মমতা শঙ্কর বলেন, ‘ভালো হয়েছে বিয়ে না হয়ে। মিঠুন খুবই ভালো। কিন্তু আমার নাচ, আমার ছবি করা এগুলো বন্ধ হয়ে যেত। ও সেটা পছন্দ করত না। ওর হচ্ছে যে, তুই শিখছিস শেখ। কিন্তু বউ হলে বাড়িতে থাকবে। যোগীতার (মিঠুনের স্ত্রী) বেলায়ও যেটা হয়েছে। ওর জন্য যোগীতাই ঠিক ছিল। আমার জন্য চন্দ্রোদয় ঠিক।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না