,

৯ দিন ধরে বিদ্যুৎ নেই, বসুরহাটে বন্ধ দলিল রেজিস্ট্রি

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সাব-রেজিস্ট্রার অফিসে ৯ দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে ওই দপ্তরে বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রি। এতে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

সাব-রেজিস্ট্রি অফিস ও বঙ্গবন্ধু দলিল লেখক সমিতি সূত্রে জানা যায়, ৩১ হাজার ৩১১ টাকা বিল বকেয়া থাকার কারণ দেখিয়ে গত ২৩ নভেম্বর দপ্তরটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. সোলেমান।

এরপর থেকে ওই দপ্তরের কার্যক্রম বন্ধ রয়েছে। গত ৯ দিন দপ্তরটিতে কোনও দলিল রেজিস্ট্রি হয়নি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার রাজিব মজুমদার।

এরপর ২৭ নভেম্বর সাব-রেজিস্ট্রার রাজিব মজুমদার জনস্বার্থে তার দপ্তরে বিদ্যুতের পুনসংযোগ দেওয়ার অনুরোধ করে একটি চিঠি পাঠান। চিঠিতে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত বকেয়া বিল পরিশোধ করা হবে বলেও উল্লেখ করা হয়, যার অনুলিপি দেওয়া হয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও।

এ বিষয়ে জানতে চাইলে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. সোলেমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই বসুরহাট সাব-রেজিস্ট্রার অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। বিল পরিশোধ না করা পর্যন্ত পুনসংযোগ দেওয়া হবে না।’

 

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের