শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার একটি বাসা থেকে রবিউল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত ও তার স্ত্রী বন্যার (২০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। এখনো তাদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, আজ বেলা ২টার পর থেকেই রবিউল ও বন্যার কোনো সাড়া পাচ্ছিলেন না তাদের বাড়ির মালিক। বিকেল ৪টার দিকে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি এবং দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে থানায় খবর দিলে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে।

পুলিশ ধারণা করছে, স্ত্রী বন্যাকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন রবিউল। তার লাশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল। আর মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস বলেন, তিনতলা বাসার দোতলায় স্বামী-স্ত্রী বসবাস করতেন। স্বামী রবিউল স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী ছিলেন বলে জানা গেছে। দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়ে করেন। স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ