বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ খেলবে : তথ্যমন্ত্রী

news-image

দিনাজপুর প্রতিনিধি : বিএনপির সঙ্গে আমরা খেলব না, ছাত্রলীগ খেলবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি বারবার বলেন খেলা হবে। কিন্তু গতবার ঠাকুরগাঁওয়ে নির্বাচনে আপনাকে হারিয়েছেন রমেশ চন্দ্র সেন। সে সময় তো রমেশ দা আপনাকে আউট করেছিলেন। আপনাদের সঙ্গে আমরা খেলব না। এখন থেকে আপনাদের সঙ্গে ছাত্রলীগ খেলবে। চাইলে যুবলীগও খেলতে পারবে।’ দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে সোমবার দুপুর আড়াইটায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি একথাগুলো বলেন।

তিনি বলেন, হিমালয় ও সাইবেরিয়া থেকে শীতের সময় কিছু পাখি বাংলাদেশে আসে। তারা বাংলাদেশে এসে এদেশের ফসল খেয়ে আবার চলে যায়। তেমনি বিএনপিও শীতের পাখির মতো। বিএনপি সমাবেশের নামে পিকনিক পাটি করছে। তারা তো কোনো ধরনের সমাবেশ করছে না। কুমিল্লায় সমাবেশের তিন দিন আগে থেকে তাদের নেতাকর্মীরা সেখানে পিকনিক শুরু করে দিয়েছিল। কুমিল্লায় সমাবেশে ১০০ গরু জবাই করে পিকনিক খেয়েছে। পরশুদিন কুমিল্লায় সমাবেশে বিএনপির সাবেক মেয়র সাক্কু সাহেব বলেছেন ‘আমার ৭৩টি ফ্লাট নেতাকর্মীদের জন্য বরাদ্দ রেখেছি। এই ফ্লাটগুলোতে সমাবেশে আসা নেতাকর্মীরা থাকবেন।’ বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফ্ফা-লাফ্ফি শুরু করে। পুকুরে কিন্তু বড় মাছ লাফ্ফা-লাফ্ফি করে না। লাফ্ফা-লাফ্ফি করে পুটি মাছ। বিএনপিও তেমনি পুটি মাছের মতো লাফ্ফা-লাফ্ফি করছে। কিন্তু মনে রাখতে হবে পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল মাছ কিন্তু পুটি মাছকে খেয়ে ফেলবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান