রোজার তাৎর্পয : বীর মুক্তি যোদ্বা: আলহাজ্ব মো: নূরুজ্জামান
এক…
আবার র্বষ ঘুরে আমাদের মাঝে এসে হাজির হয়েছে সেই বরকতময় মাস রমজান । রমজান বড়ই ফজিলতের মাস ।১২মাসের শ্রেষ্ঠ মাস । ১১ মাসের তথা বিগত জীবনের গুনাহ মাফের মাস । আল্লাহ রাব্বুল ইজ্জাতোর পক্ষ থেকে বান্দার প্রতি ইহা এক মহা উপহার । আল্লাহ পাকের নিকঠ আমাদের প্রথমেই শুকরিয়া প্রকাশ করা উচিত যে তিনি আমাদেরকে কোন জড় পর্দাথ,কীঠপ্রতঈ বা ইতর প্রানী হিসেবে সৃষ্ঠি না করে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্ঠির সেরা প্রানী মানুষ হিসেবে সৃষ্ঠি করেছেন । তার প্রতি লাখো কোঠি শুকরিয়া যে ,তিনি শুধু আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেন নাই,তিনি আমাদেরকে ইহুদি নাছাড়া অগ্নি উপাসক বা পৌওলিক হিসেবে না পাঠিয়ে শ্রেষ্ঠ জাতি অর্থাৎ মুসলমান হিসেবে প্রেরন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতোরের আরো লাখো কোঠী শুকরিয়া যে তিনি আমাদেরকে নবীকূলের শিরোমনি তাজেদারে মদিনা যাকে সৃশ্টি না করলে সৃশ্টি জগতের কিছুই সৃশ্টি করতেন না । সেই প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা:) এর উম্মত হিসেবে প্রেরন করেছেন । কঠিন হাশরের মাঠে অন্যান্য নবী রাসূলগন যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন তখন তাদের উম্মতের দিকে কোন খেয়াল থাকবে না ,তারা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, তখন আমাদের নবী করিম (সা:) বলতে থাকবেন হায় উম্মতি,হায় উম্মতি অর্থাৎ আমার (নবী করিম সা:) উম্মতকে বাচাও।আমাদের নবী করিম (সা:) এর শাফায়েত (সুপারিশ) ব্যতীত কেহ বেহেশতে যেতে পারবেন না।
২য় পা: দ্র:
২য় হিজরীর শাবান মাসে মদিনায় রোজা সংক্রান্ত আয়াত নাজিল হয়।আল্লাহ পাক সূরা আল-বাকারায় বলেছেন , হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হল। যেমনঠি করা হয়েছিল র্পূববর্তীদের উপর। যাতে তোমরা সংযমী হও।
আরও এসেছে হুজুরে পাক (স:) বলেন, আল্লাহপাক ইরশাদ করেন,”রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকঠি কাজ তার নিজের জন্য। আর রোজা আমার জন্য । আমি নিজেই রোজাদারকে পুরস্কার দেব ।
রোজার মাসের নাম রমজান।
এর অর্থ পুড়ে যাওয়া বা বষ্ম হওয়া ।রমজান মাসে রোজা রাখলে বিগত বৎসরের পানা হারের ফলে শরীরে সৃষ্টি ব্যাকঠেরিয়া এবং চর্বি , যেমন দূরীভূত হয়ে যায় । রোজার প্রধান উদ্দেশ্য মানুষের কুপ্রবৃত্তি দোযখে দমন করে আত্নাকে সৎপথে পরিচালিত করা ।
ঢাল স্বরুপ কাজ করে।বাস্তবিক পক্ষে লোভ ,হিংসা ,পরশ্রীকাতরতা প্রভৃতি কুপ্রবৃত্তি দমন কারার জন্য যত ব্যবস্তাই থাকুক না কেন রোজা থেকে উৎকৃষ্ঠ আর কোন পন্থা নেই।
শুধু সারাদিন অনাহারে থাকলেই রোজার উদ্দেশ্য সফল হয় না। শরীরের প্রত্যেকঠি অঙ্গ -পতঙ্গের দ্বারা রোজা পালন করতে হয়। যেমন কেউ রোজা রেখে মিথ্যা কথা বললে বা কাউকে অন্যায় ভাবে গালি দিয়ে মনে ব্যথা দিলে ,বা মুখে কোন অশ্লীল কথা বললে, মুখের রোজা নষ্ট হয়ে যায়। হাত দ্বারা চুরি করলে বা কোন অন্যায় কাজ করলে হাতের রোজা নষ্ট হয়ে যায় । পা দ্বারা অন্যায় পথে গমন করলে পায়ের রোজা নষ্ট হয়ে যায়।
পাপের কথা চিন্তা করলে মনের রোজা নষ্ট হয়ে যায়।
কান দ্বারা পাপ কথা ,গান বাজনা ইত্যাদি শ্রবন করলে কানের রোজা নষ্ট হয়ে যায়।
অতএব,হাত পা চক্ষ কান গলা মুখ পেট প্রভৃতি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখায় বাধ্য করলে তবেই র্পূনাঙ্গ রোজা পালন করা হয় । রোজা দ্বারা ফেরেশতাদের সাথে সর্ম্পক স্হাপিত হয়।কারন ফেরেশতারা পানাহার ভোগ বিলাস কিছুই করে না ।
লেখক : বীর মুক্তি যোদ্বা: আলহাজ্ব মো: নূরুজ্জামান জি , এস (অব) জনতা ব্যাংক লি:
বাকি পা: দ্র: আগামী কাল ……..











