শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চায়…ভি.পি শামীম

upzila-election-1_14280_01ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর, ঘাটুরা, তালশহরপূর্ব ইউপির বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত নেতা, জেলা ছাত্রদলের বিপ্লবী আহবায়ক ও সাবেক ভি.পি জেলা বি.এন.পির সমাজ কল্যান সম্পাদক আবু শামীম মোঃ আরিফ। শনিবার গণসংযোগকালে তিনি বলেন আমি এই এলাকার কৃতি সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চায়। যে কোন সমস্যা সমাধানে নিজেকে আজীবন নিয়োজিত রাখব। আমি আপনাদের দোয়া ও ভালবাসা চায়। এসব এলাকা গণসংযোগকালে ভি.পি শামীমের সাথে ছিলেন জেলা বি.এন.পির সদস্য জিয়া উদ্দিন মুন্সি আঙ্গুর, সুহিলপুর ইউপির বি.এন.পির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, সাংগঠানিক সম্পাদক হাফিজ উদ্দিন, সহ-সভাপতি আব্দুর রউফ, বুধল ইউপি বি.এন.পির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব, তালশহর ইউপি বি.এন.পির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান (মন্টু  ডাক্তার), সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক জুয়েল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মুন্সি রুবেল, সদর যুবদল সদস্য তাজুল ইসলাম, ফেরদৌস সরকার, এডভোকেট বশির আহমেদ, খোরশেদ আলম, সেলিম মিয়া, বুধল শ্রমিক দলের সাংগঠানিক সম্পাদক আব্দুল্লাল আল বাকী, জেলা ছাত্রদল নেতা মোঃ গিয়াস প্রমুখ। এদিকে গত  শুক্রবার শহরের টি,এ,রোড এলাকার বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন বি.এন.পি নেতা রায়হানুর ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজাহারুল ইসলাম দিদার, ছাত্রদল নেতা পারভেজ কামাল ও যুব নেতা আরমান প্রমুখ। পরে তিনি জেলা পরিশদের সামনে ভ্যান ও রিক্সা শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা