,

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথমহাফেজ নাহিয়ান

news-image

 মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭০ টি দেশের মধ্যে এবারো প্রথম হয়েছে বাংলাদেশি হাফেজ মোহাম্মদ নাহিয়ান কায়সার। সে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র বলে জানা গেছে। হাফেজ নাহিয়ান কায়সার বাগেরহাট জেলার উপকুল গ্রামের ঐতিহ্যবাহী এক আলেম পরিবারে জন্মগ্রহণ করে। তার বাবা মাওলানা কারী মোহাম্মদ মাহবুবুর রহমান রাজধানী ধানমন্ডি মসজিদের ইমাম ও খতিব। ভবিষ্যতে নাহিয়ান একজন বড় আলেম হতে চায়। কায়রোতে প্রথম স্থান অধিকারীর নাম ঘোষণার সময় ধর্মমন্ত্রী মুখতার জমা, দুবাই আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা কম্পিটিশনের প্রধান এবং রাবেতা আলমে ইসলামীর প্রধান আবদুল বাসকাত উপস্থিত ছিলেন। মিশরে ২২তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশ থেকে ১০০ জনের অধিক প্রতিনিধি অংশ নেয়। প্রতিযোগিতায় উত্তীর্ণদের আগামী রমজান মাসে পুরস্কার দেওয়া হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ