,

বিমানবন্দর থেকে সংগ্রহ করতে হবে জমজমের পানি

news-image

সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র জমজম কূপের পানি মুসলমানদের হজ্ব ও ওমরাহের অন্যতম অনুষঙ্গ। এই পানিকে ইসলাম ধর্মে পবিত্রতম পানি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমান হজ্ব ও ওমরাহ শেষে ফেরার সময় সঙ্গে নেন জমজমের পানি। তবে এখন থেকে জমজম কূপের পবিত্র পানি সংগ্রহ করতে হলে পাসপোর্টের প্রয়োজন হবে। পাসপোর্ট ছাড়া কোনো হজ্ব যাত্রীকেই জমজমের পানি দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সৌদি আরবের এভিয়েশন কর্তৃপক্ষের নতুন নিয়মানুযায়ী হজ্ব ও ওমরাহ যাত্রীরা দেশে আসার সময় সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত পানি নিতে পারবেন। আর এ জন্য তাদের পাসপোর্ট দেখাতে হবে। প্রতি পাসপোর্টে একজন ব্যক্তি এক বোতল পানি সঙ্গে নিতে পারবেন। এর আগে একজন হজ্বযাত্রী ১০ লিটার করে পানি সংগ্রহ করতে পারতেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে পবিত্র জমজমের পানি হাজীদের মক্কা থেকে বহন করতে হবে না। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষই বিমানবন্দরে হাজীদের জন্য জমজমের পানি সংরক্ষণের ব্যবস্থা করবেন। সেখান থেকেই সোজা বিমানে উঠবে জমজমের পানি। হাজীরা ওই পানির বোতল পাবেন দেশে ফেরার পর। জমজমের পানি নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা অনেক সময় দালালদের খপ্পরে পড়তে হয়। অবৈধ পানি বিক্রেতারা এই পানির সঙ্গে সাধারণ পানি মিশিয়ে অতিরিক্ত দামে তা বিক্রি করেন। তাই দেশটির বিমানবন্দরগুলোতে জমজমের পানি বিক্রি বন্ধ করতে প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর গ্রহণ করা প্রকল্পের অধীনে ন্যাশনাল ওয়াটার কোম্পানি এ ব্যবস্থা চালু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, জমজমের নকল পানি ও বোতলজাত করা কিছু ভুয়া কারখানায় সম্প্রতি অভিযান চালিয়েছে মক্কা পুলিশ। তাছাড়া ভুয়া জমজম পানির বাজারজাতকারীদের কঠোর নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেয় সৌদি কতৃপক্ষ। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ