,

রোজায় শরীরে কী কী পরিবর্তন ঘটে? (ভিডিও)

news-image

রোজায় খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে। এর প্রভাব পড়ে শরীরে, অনেকেই নানাবিধ শারীরিক সমস্যায় ভোগেন। কিন্তু কয়েকটি বিষয় জানা থাকলে এসব সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।
ভালো থাকার জন্য সুস্থতা জরুরি। প্রবাদ আছে, অসুস্থ মানুষ কোনো সুখ উপভোগ করতে পারে না। কিন্তু সুস্থ থাকা কি সহজ কাজ? আরো কঠিন হয় যদি উপায় জানা না থাকে। কারণ বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করতে হয়, আর সব খাবারই শরীরের ওপর কোনো না কোনো প্রভাব ফেলে। মুসলমানদের ধর্মগ্রন্থ আল-কোরআনে খাদ্য সম্পর্কে বিভিন্ন নির্দেশনা আছে। হাদিসে আছে অসুখ হওয়ার আগে ভালো খাবার খেয়ে প্রতিরোধের কথা। শুধু খাবারে নয়, দৈনন্দিন জীবনযাপনও যাতে স্বাস্থ্যপ্রদ হয় সে বিষয়ে বলা আছে ধর্মগ্রন্থে।
অথচ মুসলমানরা বেশি পুষ্টিহীনতায় ভোগে। স্বাস্থ্যের জন্য হুমকি, এ রকম অভ্যাসের সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যাও তাদের মধ্যে বেশি। বিশেষ করে এশিয়ার মুসলিম দেশগুলোতে। দ্য হেল্থ সার্ভে অব ইংল্যান্ডের গবেষণা অনুযায়ী, এশিয়ার মুসলিম দেশগুলোতে গড়ে ২৪ শতাংশ লোক ধূমপান করে। বাংলাদেশে এই হার ৪০ শতাংশ।
একই জরিপে জানা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডায়াবেটিসের হার অনেক বেশি। পাকিস্তান ও বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তের হার বিশ্বে অন্যান্য দেশের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি।
গবেষণা অনুযায়ী, বাংলাদেশের মাত্র ২৮ শতাংশ লোক প্রয়োজনীয় পুষ্টিসম্পন্ন ফলমূল, শাকসবজি খায়, পাকিস্তানে এই হার ৩৩ শতাংশ।
ব্যালান্সড ডায়েট ও লাইফস্টাইলের মান বাড়াতে রমজান মাসের রোজ কাজে লাগতে পারে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটাই সত্য। রোজা রাখার মাধ্যমে খাদ্য গ্রহণ করার ইচ্ছাকে সংবরণ করা যায়। ফলে সেটি একটি ভালো অভ্যাসে পরিণত হয় এবং অপ্রয়োজনে বেশি করে খাওয়ার প্রবণতা কমে যায়।

https://www.youtube.com/watch?v=Hai8Aa5bFUE

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ