,

খালি গা, চোখে সানগ্লাস, ‘ভাইজান’ স্টাইলে ভাইফোঁটার শুভেচ্ছা সালমানের

news-image

নিজস্ব প্রতিবেদক : একেই বলে ভাইজানের ভাইগিরি! চোখে সানগ্লাস, গালি গায়ে একেবারে সল্লু কায়দায় ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন সালমান। সালমানের এই ছবি দেখে অনুরাগীরা বলে উঠলেন আগুন! আগুন!

হ্যাঁ, ভাইফোঁটা উপলক্ষে এমনই কাণ্ড করলেন সালমান খান। বলিউডের ভাইজান হয়ে, বলিউডি কায়দাতেই ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন তিনি। এর মধ্যেই সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে এই ছবি। সম্প্রতি জানা গেছৈ, সালমান ডেঙ্গুতে আক্রান্ত। আপাতত, বিশ্রামেই রয়েছেন। সালমানের অসুস্থতার কারণে ‘বিগ বস’ সঞ্চালনা করছেন করণ জোহর।

কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে সালমানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমানের লুক। বড় চুলে নতুন লুকে চমকে দেন সালমান। দক্ষিণী সুপারহিট তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। সালমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

নতুন লুকে ‘দাবাং’ মুডেই ক্যামেরায় ফিরেছেন সালমান। পাল্টে ফেলেছেন নিজের লুক। সুপারস্টারের মাথার চুল নেমে এসেছে পিঠ পর্যন্ত। মুখে রয়েছে দাড়ি, চোখে রোদচশমা। তাতেই মন জয় করে নিয়েছেন বলিউড সুলতান। সালমান ছাড়াও ছবিতে দেখা যাবে দক্ষিণী তারকা ভেঙ্কটেশ এবং জগপতিবাবুকে। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রামচরণ। হিন্দি টেলিভিশনের কিছু তারকাকেও ছবিতে দেখা যাবে। রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারির পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সালমানের প্রিয় পাত্রী শেহনাজ গিলও।

৩০ ডিসেম্বর হলে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না