,

বৃষ্টিতে এগিয়ে যাওয়ার সুযোগ হারালো কিউইরা

news-image

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে আসর শুরু করেছিল নিউজিল্যান্ড। ওদিকে গ্রুপের টপ ফেবারিট ইংল্যান্ড বুধবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে।

গত আসরের রানার্স আপ কিউইদের তাই আফগানদের বিপক্ষে জিতে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। বেরসিক বৃষ্টিতে ওই সুযোগ হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিতে থেমে থেমে অনুষ্ঠিত ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের ফল হয়েছে। কিন্তু শীতের বৃষ্টিতে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে কোন বল মাঠে না গড়িয়েই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আফগান-কিউইরা পেয়েছে একটি করে পয়েন্ট।

সুপার টুয়েলভের গ্রুপে পর্বের দুই ম্যাচ থেকে নিউজিল্যান্ড তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অন্যদিকে দুটি করে ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে যথাক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া আছে পরের অবস্থানে। বৃষ্টি বিঘ্নিত এই দিনই শেষ পর্যন্ত সেমিফাইনালে যাওয়ার হিসাব এলোমেলো করে দিতে পারে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির