,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ভারতীয়সহ ৫ জন আটক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভারতীয় কাপড় ও হুইস্কী নিয়ে আসা ৪ ভারতীয় নাগরিকসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৪।বিজ্ঞপ্তিতে আরোও জানান, গতকাল মঙ্গলবার রাতে জেলার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার ধরখার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ভারতের কলকাতা রাজ্যের নারকেলডাঙ্গার ডা: এম. এন. চ্যাটার্জী সরণী এলাকার আমানত হুসাইন (৫২) ও একই এলাকার মো. আদিল (২৫), নারকেলডাঙ্গা উত্তর রোডের আকিল আহমেদ (৪৫), কেশব চন্দ্র সেন রোডের মাঃ তৌসিফ আন্সারী (২৮) ও
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. স্বপন (৩০)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে  মহাসড়কে আখাউড়া উপজেলার ধরখার এলাকায় একটি হায়েস গাড়ি আটক করে। এসময় এটিতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পাঁচশত পিস ভারতীয় অন্তর্বাস, ১শ ২০ পিস ভারতীয় থ্রি পিস, চার বোতল হুইস্কী, দুই বোতল মদ, নগদ ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকা এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশীপণ্য ও মাদক দ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না