,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, ৫টি দোকান ও ঘর-বাড়ি ভাংচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পৌরশহরের ভাদুঘর নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামাল মিয়া (৩৫), ইয়ামিন (২৫), রুহুল আমিন (২৫), ওলিউল্লাহ (২৫), আনোয়ার হোসেন (৪৫) সুমন মিয়া (৩৫), হাজেরা বেগম (৪৫) কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫টি দোকান ও ঘর-বাড়িতে ভাংচুর করে লুটপাট চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার রাতে নগরপাড়া এলাকার মতি মোল্লার ছেলে আলআমিন বাড়ির পাশ্বর্তী জাফর মিয়ার দোকানে বাকিতে সিগারেট কিনতে যান। কিন্তু জাফর মিয়া বাকিতে সিগারেট না দেওয়ায় আল আমিন তাকে মারধার করেন। পরে জাফর মিয়া বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা বিষয়টি মিমাংসার জন্য রোববার সকালে শালিস-বৈঠক ডাকেন। কিন্তু শালিস শুরু হওয়ার আগেই সকাল সাড়ে ৯টায় জাফর মিয়া ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জাফর মিয়ার সমর্থকদের উপর অতর্কিতভাবে হামলায় চালায়। পরে জাফর মিয়ার লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৫টি দোকান ও ঘর-বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ