শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্ক নাইক্ষ্যংছড়ির বাসিন্দারা

news-image

নিজস্ব প্রতিবেদক : ১০ দিন বন্ধ থাকার আবারও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুমব্রু সীমান্তে ভারী গুলির শব্দ শোনা যায়। এ ছাড়া টেকনাফের খারাংখালী সীমান্ত থেকেও গোলাগুলির শব্দ শুনতে পান সেখানকার বাসিন্দারা।

এতে স্থানীয়দের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। এদিন রাত সাড়ে ৭টা পর্যন্ত অন্তত পাঁচটি গোলার শব্দ শুনতে পান তুমব্রু সীমান্তে বসবাসকারীরা।

তুমব্রু উত্তরপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ‘সন্ধ্যার পর মিয়ানমারের দিক থেকে মর্টারের গোলার বিকট শব্দ শোনা গেছে। আমরা ২০ মিনিটের মধ্যে চার-পাঁচটি মর্টারের গোলার আওয়াজ শুনতে পেয়েছি। আজ নতুন করে মর্টারের আওয়াজ শুনে ভয় লাগছে। ’

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ গোলাগুলির শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঝখানে কিছুদিন গোলাগুলি বন্ধ থাকার পর সন্ধ্যা থেকে আবার ভারী গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেছি।’

ঘুমধুম-তুমব্রু সীমান্তে সীমান্তে দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কর্মকতা বলেন, ‘কিছুদিন গোলাগুলি বন্ধ থাকায় সীমান্তের লোকজন স্বস্তিতে ছিল। আজ আবার গুলির শব্দ পাওয়া যাচ্ছে। তবে আমরা সতর্ক অবস্থানে থেকে সীমান্তের সব জায়গায় নজরদারি করছি।’

সীমান্তে বসবাসকারী স্থানীয় ও রোহিঙ্গারা জানান, অন্তত ১০ দিন ধরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ আজ আবারও গোলাগুলির শব্দ পাওয়া হচ্ছে। গোলাগুলি শব্দ পাওয়ায় লোকজনের মধ্যে ভয় কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

প্রেমের টানে চীন থেকে চিনা যুবক নবীনগরে।

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০