,

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৪ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা : হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে চার দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামীকাল রোববার থেকে আগামী বুধবার পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা ও ভোমরা বন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে চার দিন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

ভোমরা কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার মাইনুল ইসলাম বলেন, ‘বন্দরে সরকারি ছুটি ৫ অক্টোবর পর্যন্ত। এর বাইরে কোনো ছুটি নেই। অফিস খোলা থাকবে। আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের জন্য কেউ এলে কাজ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না