নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে: জি এম কাদের

news-image

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ শুক্রবার এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান জাপা চেয়ারম্যান।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, হামলাকারীরা শফিকুল ইসলামের একটি পা বিচ্ছিন্ন করে ফেলেছে। এই হামলা বর্বর যুগের পৈশাচিকতাকেও হার মানিয়েছে।

জি এম কাদের বলেন, গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে শফিকুল ইসলাম জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে না পেরে সরকার সমর্থক একটি সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

তিনি বলেন, স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন- শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যেই হামলা করেছে সন্ত্রাসী বাহিনী। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে। তাই হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জি এম কাদের।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুও শফিকুল ইসলামের ওপর পৈশাচিক হামলার নিন্দা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার