সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা ফেরত পাবেন হাজিরা

news-image

নিজস্ব প্রতিবেদক : এ বছর হজে বেঁচে যাওয়া অর্থ ফেরত পাবেন সরকারি ব্যবস্থাপনার হজ করতে যাওয়া হাজিরা। সৌদি আরবে বাড়ি ও হোটেল ভাড়ায় ব্যয় না হওয়ায় এই অর্থ ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়- এ ক্যাটাগরির প্যাকেজের হাজিরা ৪৭ হাজার ৭২৬ টাকা এবং বি ক্যাটাগরির প্যাকেজের হাজিদের ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়া শুরু হবে।

গত ৮ জুলাই অনুষ্ঠিত হজে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৫৬ হাজার ৯৫২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন এবং আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে যান।

২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্যাকেজভিত্তিক নিবন্ধিত হাজিদের মধ্যে এ অর্থ আর্থিক বিধি-বিধান অনুসরণ করে চেকের মাধ্যমে বিতরণ করার অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়। তাছাড়া বিতরণ শেষে সমন্বয় প্রতিবেদন ধর্ম মন্ত্রণালয়ে পাঠানোর জন্য হজ পরিচালককে অনুরোধ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান