,

‘সালমানের জন্য ওটিটি নয়, তিনি বড় পর্দার মানুষ’

news-image

অনলাইন ডেস্ক : ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং শহিদ কাপুর। এতে বেশ খুশি বরুণ। তিনি চান অমিতাভ বচ্চনও ওয়েব সিরিজে কাজ করুন। কিন্তু সমস্যা একজনকে নিয়ে। তিনি সালমান খান। ভাইজানকে বড় পর্দাতেই একমাত্র ভালো লাগে বলে জানালেন বরুণ। তার মতে, সালমানকে ওটিটিতে মানাবে না। বর্তমানে ভৌতিক-কমেডি ‘ভেদিয়া’র শুটিংয়ে ব্যস্ত বরুণ। কৃতি স্যাননের বিপরীতে জমিয়ে কাজ করছেন। তারই ফাঁকে কথা উঠল, কোন কোন অভিনেতার ওটিটিতে একেবারেই আসা উচিত নয়, আর কারা আসলে ভালো হয় সে নিয়ে। অভিনেতা সোজাসাপ্টা জবাবে বুঝিয়ে দিলেন, সালমান ওটিটিতে না এলেই ভালো হয়।

তার কথায়, ‘দুই তারকার কথা বলব, যাদের অবশ্যই উচিত ছিল ওটিটিতে আসা। তারা হলেন সিদ্ধার্থ আর শহিদ। রোহিত শেঠিরও এটা নিয়ে ভাবার দরকার ছিল। তবে ভালো ব্যাপার হলো, তারা আসছেন ওটিটিতে। ঘোষণাও করে দিয়েছেন। তার পর, অমিতাভ বচ্চন। এত ভালো একজন অভিনেতা! তিনি যা খুশি করতে পারেন, তুচ্ছ জিনিসকে বড় করে তুলতে পারেন। কোনো সিরিজে তাকে দেখতে পাওয়া দুর্দান্ত ব্যাপার হবে। আমি যেখানেই থাকি তখনই সেই ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করে নেব।’

‘যুগ যুগ জিয়ো’-র মতো পারিবারিক ছবির পর রোমান্টিক কমেডি ‘বাওয়াল’-এ দেখা যাবে বরুণকে। সিদ্ধার্থের আসন্ন ওয়েব সিরিজ ‘পুলিশ ফোর্স’ এবং শহিদের প্রথম ওটিটির কাজ ‘রাজ’ আর ‘ডিকেজ ফারজি’ নিয়েও কথা বলেন তিনি।

তবে এর পরই বলেন, সালমান খানের ওটিটিতে আসা উচিত নয়। আমি ওকে ওয়েবে দেখতে চাই না। ঈদের দিন বড় পর্দায় ওকে দেখলে আমার ভালো লাগবে। তিনিই একমাত্র মানুষ, যিনি ওটিটিতে না এলে ভালো হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না