,

মানুষ হত্যার জন্য সরকারের বিচার হবে: আ স ম রব

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘জনগণের জীবনের সর্বোচ্চ নিরাপত্তা বিধানের জন্যই রাষ্ট্র, মানুষ হত্যার জন্য নয়। মুক্তিযুদ্ধের রাষ্ট্রে সরকার মানুষ হত্যার উৎসব করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নির্বিচারে মানুষ হত্যার জন্য সরকারকে বিচারের সম্মুখীন হতে হবে।’

আজ শুক্রবার ফেনী জেলা মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেছেন, ‘কোনো উস্কানি ছাড়াই বিরোধী দলের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে দেশের নাগরিককে হত্যা করা হচ্ছে। যারা পুলিশ এবং সরকারের লাঠিয়াল বাহিনী দ্বারা নির্যাতনের শিকার তারাই আবার মামলার আসামি হচ্ছে। রাষ্ট্রের এই অব্যবস্থাপনাকে চিরতরে উচ্ছেদ এবং জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন, গণজাগরণ এবং গণঅভ্যুত্থান সংঘঠন অনিবার্য।’

সভায় বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, আনিসুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, হীরালাল চক্রবর্তী, ওয়ালি আহমেদ পাটোয়ারী, এম এ আউয়াল, সোহরাব হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লোকমান হাকিম, মতিউর রহমান মতি, আমিন উদ্দিন বিএসসি, মোশাররফ হোসেন, আনোয়ারুল কবির মানিক, অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, অ্যাডভোকেট মিয়া হোসেন, শফিকুর রহমান বাবর, নুরুল ইসলাম মাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না