,

রাশিয়া-চীনের নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে ইরান

news-image

অনলাইন ডেস্ক : সাংহাই কো-অপারেশন (এসসিও) জোটে স্থায়ীভাবে যোগ দেওয়ার চুক্তি করেছে ইরান। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, এসসিও জোটে যোগ দেওয়ার চুক্তির মাধ্যমে ইরান এখন অর্থনীতি, ব্যবসায়িক, ট্রানজিট এবং জ্বালানি সহযোগিতার নতুন ধাপে প্রবেশ করেছে।

রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন জোটটিতে বর্তমানে ৮টি দেশ স্থায়ী সদস্য হিসেবে রয়েছে। সেগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তান।

২০০১ সালে গঠিত হওয়া এ জোটটির পরিধি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত বছর পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করে ইরান। জানা গেছে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ইরান পূর্ণ সদস্য হবে।

বর্তমানে এই জোটে আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া অবজারভার দেশ হিসেবে রয়েছে। অন্যদিকে ডাইলগ পার্টনার হিসেবে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলংকা এবং তুরস্ক।

ইরানের পর বেলারুশও স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য চুক্তি করবে বলে জানা গেছে।

এই জোটে নতুন ডায়লগ পার্টনার হিসেবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কাতার এবং সৌদি আরব।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির