বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ের দুই প্রকৌশলী বরখাস্ত, তদন্তে দুই কমিটি

news-image

চট্টগ্রাম: সেতু ভেঙ্গে তেলবাহি ট্রেনের দুইটি ওয়াগন ডুবে যাওয়ার ঘটনায় দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।  একই ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুর্ঘটনার পর এসব সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মফিজুর রহমান  বলেন,‘দায়িত্ব অবহেলার কারণে দুই প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে।  কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  কমিটিগুলোকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ রেলওয়ে সূত্র জানায়, দায়িত্ব অবহেলার দায়ে অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম ও সিনিয়র উপ সহকারি প্রকৌশলী আকতার আহমেদ ফেরদৌসকে বরখাস্ত করা হয়েছে।এছাড়া বাংলাদেশ রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী(পূর্ব) হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট পৃথক আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।



 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা