,

উপকূলে জলবায়ু সহনশীল বিনিয়োগ অব্যাহত রাখা জরুরি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি অর্জনে উপকূলীয় এলাকায় বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি মনে করে, বাংলাদেশে টেকসই প্রবৃদ্ধির জন্য উপকূলে জলবায়ু সহনশীল বিনিয়োগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশকে নিয়ে ‘বাংলাদেশ : এনহ্যান্সিং কোস্টাল রেজিলেন্স ইন এ চেঞ্জিং ক্লাইমেট’ শীর্ষক প্রকাশিত বিশ্বব্যাংকের একটি নতুন প্রতিবেদনে এসব কথা বলা হয়।

প্রতিবেদন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে আরও পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। কীভাবে সরকার এ ঝুঁকিগুলো কমানোর উদ্যোগ নিচ্ছে এবং নতুন নতুন উদ্যোগ নিচ্ছে তাও দেখানো হয়।

প্রতিবেদনে বিশ্ব ব্যাংক বলছে, বাংলাদেশ বৈশ্বিক পরিসরে দেখিয়ে দিয়েছে কীভাবে দুর্যোগ ঝুঁকি হ্রাসে দীর্ঘমেয়াদি বিনিয়োগ জীবন বাঁচায়, অর্থনৈতিক ক্ষতি হ্রাস করে এবং উন্নয়ন টেকসই করা যায়। এটি সম্ভব হয়েছে একটি কৌশলগত নীতি কাঠামোর মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে, বাংলাদেশ ঘূর্ণিঝড়-জনিত প্রাণহানির সংখ্যা ১০০ গুণ কমিয়েছে। দ্রুত ক্রমবর্ধমান জনসংখ্যা, পরিবেশগত অবক্ষয় এবং ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি উপকূলীয় অঞ্চলে নানা সমস্যা তৈরি করছে। প্রাকৃতিক এবং অবকাঠামো ব্যবস্থার উপর ভর করে উপকূলে ৪০ মিলিয়ন মানুষের আবাসস্থল। টেকসই উন্নত করতে বাংলাদেশকে আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দ্যান দ্যান চেন বলেন, উপকূলীয় টেকসই উন্নয়ন একটি স্থির লক্ষ্যমাত্রা নয়। পরিবর্তনশীল অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং উন্নয়ন লক্ষ্যের মধ্যে সমন্বয় খুঁজে পাওয়া জরুরি। এটিই অন্যতম পন্থা উপকূলে টিকে থাকার জন্য। টেকসই উপকূল বিনির্মাণ ও ঝুঁকি কমাতে গত ৫০ বছর ধরে বাংলাদেশের পাশে আছে বিশ্বব্যাংক। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করতে বাংলাদেশকে সহায়তা করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশে দুর্যোগের প্রস্তুতি এবং উপকূলে টেকসই উন্নয়নেও ভূমিকা পালন করছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না