,

৩১ হাজার বছর আগেও হতো অস্ত্রোপচার!

news-image

অনলাইন ডেস্ক : লিয়াং তেবো নামের ইন্দোনেশিয়ার একটি গুহায় ৩১ হাজার বছর আগের একটি কঙ্গাল পাওয়া গেছে। বিজ্ঞানীদের দাবি, মানব কঙ্কালটির বাম পায়ের একটি অংশ অস্ত্রোপচার করে কেটে ফেলা হয়েছিল।

জানা যায়, কঙ্কালটি সম্পর্কে নেচার জার্নাল কিছু তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়, হাড়গুলো বোর্নিও দ্বীপের তরুণের। তার বাম পায়ের নিচের অংশ বা পা কেটে ফেলার জন্য অস্ত্রোপচার করা হয়।

এক গবেষণায় দেখা যায়, অস্ত্রোপচারের পর ৬ থেকে ৯ বছর বেঁচে ছিলেন ওই তরুণ। এর আগে প্রাচীনতম একটি সফল অঙ্গচ্ছেদ অস্ত্রোপচারের নিদর্শন ছিল ফ্রান্সে। এটি ৭ হাজার বছর আগে সেখানকার এক কৃষকের হাত কেটে বাদ দেওয়া হয়েছিল অস্ত্রোপচারের মাধ্যমে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে অস্ট্রেলিয়ান ও ইন্দোনেশীয় প্রত্নতাত্ত্বিকদের নেতৃত্বে একটি দল বোর্নিওর পূর্ব কালিমানতানের একটি চুনাপাথরের গুহায় প্রাগৈতিহাসিক শিলা শিল্পের সন্ধান করার সময় কঙ্কালটি আবিষ্কার করে। এই আবিষ্কারটি প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে ইতিহাসবিদদের ধারণা বদলে দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না