,

পররাষ্ট্রমন্ত্রীর কেন ভারত সফরে গেলেন না, জানালেন তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : চার দিনের সফরে ভারতের রাজধানীতে নয়াদিল্লিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসেবে সেখানে থাকার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনেরও। তবে শেষ মুহূর্তে যেতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী। এবার ভারত সফর থেকে তার বাদ পড়া নিয়ে কথা বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সবসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গী হন না। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, শেষ মুহূর্তে বাদ পড়েছেন। তার কারণ হলো তিনি কিছুটা অসুস্থ ছিলেন।‘

গতকাল সোমবার অফিস করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা প্রশ্ন করতে পারেন, অসুস্থ থাকলে তিনি অফিস করলেন কীভাবে। সে ক্ষেত্রে বলব, সামান্য অসুস্থ হলে অফিস করা যায়, হাই লেভেলের ট্যুরে অংশ নেওয়া যায় না। আমি নিজেও অল্প অসুস্থ হলে অফিস করি, কিন্তু বিদেশ ট্যুরে যাই না।’

প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে সবসময় দিয়ে আসেন, কিছু নিয়ে আসতে পারেন না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘‘এ ধরনের কথা উনার বেলায়, উনার নেত্রীর (খালেদা জিয়া) বেলায় এবং উনার দলের বেলায় প্রযোজ্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৬ সালে ভারত সফরে গিয়েছিলেন। ফিরে আসার পর সাংবাদিকরা গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- ‘আল্লাহ, আমিতো ভুলেই গেছিলাম’।’’

ড. হাছান বলেন, ‘ভারত থেকে বাংলাদেশ যা কিছু অর্জন করেছে, তা শেখ হাসিনার শাসনামলেই, তার নেতৃত্বেই। ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির ফলে বহু বছর পর শেখ হাসিনাই এ ছিটমহল আদায় করেছেন। শেখ হাসিনার আমলেই ভারতের সঙ্গে মামলায় জিতে সমুদ্রসীমা জয় করেছে বাংলাদেশ, শেখ হাসিনার শাসনামলেই ২০টি পণ্য ছাড়া বাকি সব পণ্যের শুল্কমুক্ত সুবিধা আদায় করা হয়েছে। কাজেই মির্জা ফখরুল ইসলামের এ বক্তব্য, তাদের বেলায় প্রযোজ্য, আমাদের নয়।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না