,

বেকারত্ব থেকে হতাশা, মাকে হত্যার পর নিজের গলা কাটেন যুবক!

news-image

নিজস্ব প্রতিবেদক : কাজ নেই হাতে। বেকারত্বের কারণে হতাশায় ভুগছিলেন ২৫ বছর বয়সী যুবক ক্ষিতীশ। সিদ্ধান্ত নেন মাকে হত্যার পর নিজে আত্মহত্যা করবেন। দুই-তিন দিন আগে মাকে হত্যা করে মরদেহ ফেলে রাখেন শৌচাগারে। এরপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাটি ঘটে ভারতের রাজধানীর দিল্লির রোহিণী এলাকায়। গতকাল রোববার থেকে এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ জানায়, মা-ছেলের দুইজনের সংসার ছিল। দুই-তিন দিন আগে মা মিথিলেশকে হত্যা করেন ক্ষিতীশ। এরপর মায়ের মরদেহ ফেলে রাখেন শৌচাগারে। দুইদিন নিজেও বাড়ির বাইরে থেকে বের হননি। আত্মহত্যা করার আগে ৭৭ পাতার একটি সুইসাইড নোট লিখেন ক্ষিতীশ। গতকাল রোববার নিজের গলায় ছুরি চালিয়ে ক্ষিতীশ আত্মহত্যা করেন।

ওইদিন রাতে ক্ষিতীশের এক প্রতিবেশী পুলিশকে ফোন করে জানান, তীব্র পচা গন্ধে তারা অতিষ্ঠ। গন্ধটা পাশের বাড়ি থেকেই আসছে। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। দরজা ভেঙে প্রথমে উদ্ধার হয় ক্ষিতীশের মরদেহ। বাড়ির তল্লাশি করে শৌচাগারে থেকে উদ্ধার হয় ক্ষিতীশের মায়ের মরদেহ।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল জানান, মৃত্যুর আগে ক্ষিতীশ ৭৭ পাতার সুইসাইড নোট লেখেন। সেই নোটে নিজের হতাশার কথা লেখা রয়েছে। লেখা রয়েছে বেকারত্বের গ্লানির কথা। পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য ক্ষিতীশের আত্মীয় এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর