,

নেকড়ের আক্রমণে প্রাণ গেল ইউরোপীয় কমিশনের প্রেসিডেণ্টের ঘোড়ার

news-image

অনলাইন ডেস্ক : নেকড়ে বাঘের আক্রমণে মারা গেছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন ৩০ বছর বয়সি ঘোড়া ‘ডলি’।

ভন্ডার লিয়েনের নিজ বাড়ি জার্মানির হ্যানোভারের বেইনহর্নে এ ঘটনা ঘটেছে। খবর আরটির।

স্থানীয় মেয়র অভিযোগ করেছেন, পরিবেশ মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তার কারণে এই ঘটনা ঘটেছে। মানুষ এবং গবাদিপশুর কাছাকাছি চলে আসা নেকড়ে বাঘকে হত্যার অনুমতির জন্য প্রয়োজনীয় আইন সংস্কার করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী।

ভন্ডার লিয়েনের মুখপাত্র জানিয়েছেন, নেকড়ে ঘোড়াটিকে হত্যা করার খবরে ভন্ডার লিয়েনের পুরো পরিবার চরমভাবে হতাশ হয়েছে। আস্তাবলে ঘোড়া হত্যার ঘটনাটি ভন্ডার লিয়েনের স্বামী সকালবেলা জানতে পারেন।

আস্তাবলের বেশ কয়েক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে, ঘোড়াটির যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে। ঘোড়াটির মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে জার্মানির কৃষি মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না