,

মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে গয়েশ্বরের বাড়িতে হামলা: ফখরুল

news-image

মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে গয়েশ্বরের বাড়িতে হামলা: ফখরুল
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনায় নজিরবিহীন ব্যর্থতাকে ঢাকতে এবং মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মী এবং তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগঞ্জের বাড়িতে গতকাল সোমবার রাতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান শাহীনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় সত্য উচ্চারণে নির্ভীক বলেই তার কণ্ঠরোধ করতে তার বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের লোকজন।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে কাজ করছে, আর সেই মিশনের অংশ হিসেবেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

বিবৃতিতে গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ