,

গাজায় কুকুরের দুধ পান করছে সিংহশাবক

news-image

গাজায় এক সিংহশাবক কুকুরমায়ের দুধ পান করে বেঁচে আছে। কুকুরটি তার শাবকের পাশাপাশি মমতার পরশে সিংহশাবকটেও বাঁচিয়ে রেখেছে।

ঘটনাটি ঘটেছে গাজা সিটির তারফিহিয়া চিড়িয়াখানায়। একটি সিংহি তিনটি শাবকের জন্ম দেয়। কিন্তু সম্ভবত মানসিক কারণে সে তার শাবকদের দুধ পান করানো তো দূরের কথা কাছেও ঘেষতে দেয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, বন্দিদশার কারণে সিংহিটি এমন আচরণ করছে।দুধ পান না করে তিনটির মধ্যে দুটি শাবক মারা যায়। অন্যটিও মারা যেতে পারে বলে আশঙ্কার সৃষ্টি হয়। তখন গাজা চিড়িয়াখানা কর্মীরা তখন ইন্টারনেটের মাধ্যমে কানাডার এক পশুবিশেষজ্ঞের পরামর্শ নেন। তিনিই বলেন, কুকুরের দুধ সিংহীর দুধের কাছাকাছি। ফলে কুকুরির দুধ পান করে সিংহশাবকদের বেড়ে ওঠা কোনো সমস্যা হবে না।এই পরামর্শ মেনে চিড়িয়াখানাকর্মীরা সদ্য মা হওয়া একটি কুকুরের সাহায্য নেয়। প্রথমে ইতস্ততা করলেও পরে কুকুরটিও এগিয়ে আসে। সে তার শাবকদের পাশাপাশি সিংহশাবকটিকে দুধ পান করাতে থাকে।  চিড়িয়াখানা ম্যানেজার ইব্রাহিম সবিতা বলেন, কুকুরটি তার বাচ্চাদের দুধ পান করানোর পরপরই সিংহশাবকটিকে দুধ পান করায়।  সূত্র : ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ