,

ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি

53087fbca4823-Untitled-2ঢাকা কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার দাবিতে আজ শনিবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থীরা। 

বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা কলেজের মূল ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তার দুই পাশে ওই মানববন্ধন হয়। এতে  প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা ‘ঢাকা কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করো’, ‘উচ্চশিক্ষার সূচনাস্থলকে তার পূর্ণাঙ্গ মর্যাদা দাও’ এবং ‘রক্ত নাও বিশ্ববিদ্যালয় দাও’—এসব প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন। শিক্ষার্থীরা এ সময়  ‘এক দফা এক দাবি, ঢাকা কলেজ ভার্সিটি’ স্লোগান দেয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে বাস্কেটবল মাঠে গিয়ে সমাবেশ করে। সেখানে ঐক্য পরিষদ গঠন করে তাঁরা সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে—কাল বেলা ১১টায় কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন, সোমবার এলাকার সাংসদের কাছে স্মারকলিপি, মঙ্গলবার বিক্ষোভ মিছিল, বুধবার শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি এবং বৃহস্পতিবার গণস্বাক্ষর সংগ্রহ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর