,

নারীর পোশাক নিয়ে উচ্চ আদালতের মন্তব্য দুঃখজনক: আসক

news-image

নিজস্ব প্রতিবেদক : নারীর পোশাক নিয়ে উচ্চ আদালতের মন্তব্য দুঃখজনক বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বুধবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানতে পেরেছে যে নরসিংদী রেল স্টেশনে পোশাকের জন্য তরুণীকে হেনস্তার প্রসঙ্গ নিয়ে উচ্চ আদালত প্রশ্ন রেখেছেন- সভ্য দেশে এমন পোশাক পরে রেল স্টেশনে যাওয়া যায় কিনা। বিভিন্ন গণমাধ্যমে মহামান্য উচ্চ আদালতের বক্তব্য যেভাবে প্রকাশিত হয়েছে তা যদি সত্য হয় তবে তা নারীর সমানাধিকার, সাংবিধানিক অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার মানদণ্ড এবং বর্তমান সরকারের নারীর ক্ষমতায়ন সংক্রান্ত নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়।

তাছাড়া, এ ধরনের মন্তব্য প্রতিক্রিয়াশীলদেরকে উদ্বুদ্ধ করবে বলে আসক আশংকা করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুঃখজনক হলেও সত্য যে নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে, এমন মন্তব্যে তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। নারীর স্বাধীনতা, নারীর পছন্দ করার বা সিদ্ধান্ত গ্রহণের অধিকার, চলাফেরার অধিকার সবই সাংবিধানিক অধিকার। এ অধিকারগুলো আন্তর্জাতিক বিভিন্ন সনদ স্বীকৃত। একইসঙ্গে যে স্থানে পোশাককে গুরুত্ব না দিয়ে নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা সর্বোত্তম উপায়ে নিশ্চিত হওয়ার কথা ছিল, সেখানে এমন বক্তব্যের মাধ্যমে সেই নারীকেই পুনরায় হেনস্তা হতে হচ্ছে।’

বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রকাশিত সাংবাদের ভিত্তিতে এ বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে মানুষের অধিকার নিশ্চিতের সর্বোচ্চ স্থান আদালতের প্রতি সম্মান ও আস্থা রেখে নারীর অধিকার সমুন্নত রাখতে বিনীত অনুরোধ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না