,

করোনা ভাইরাস : শিশুদের পরীক্ষামূলক টিকা কাল

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ প্রতিরোধে ৫-১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক টিকা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এদিন বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রাথমিকভাবে শুধু সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম চললেও পর্যায়ক্রমে তা সারা দেশের জেলা-উপজেলায় শুরু হবে। এজন্য সুরক্ষা পোর্টালে নিবন্ধন চলছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৫ আগস্ট থেকে পুরোপুরিভাবে এই টিকা কার্যক্রম চলবে। প্রথম দিকে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে। তবে এর আগে, বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম জানান, ৫ থেকে ১১ বছরের শিশুদের এই টিকা কার্যক্রম সারা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে। টিকার প্রথম রাউন্ড চলবে ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন। দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ কার্যক্রম) শুরু হবে প্রথম রাউন্ডের দুই মাস পর।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না