,

বাংলাদেশের ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেবে চীন

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনের অভ্যন্তরীণ বাজারে বাংলাদেশের পাওয়া ৯৮ শতাংশ পণ্য শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আরও ১ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন। এতে বাংলাদেশ ৯৯ শতাংশ পণ্যই কোনো রকম শুল্ক ছাড়া দেশটিতে রপ্তানি করতে পারবে।

আজ রোববার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

শাহরিয়ার আলম বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে তার দেশ বাংলাদেশকে আরও ১ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা দেবে। এতে বাংলাদেশ তার রপ্তানি পণ্যের মোট ৯৯ শতাংশই শুল্ক ছাড়া চীনে রপ্তানি করতে পারবে।

এই সুবিধা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

চীনে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে- ওভেন গার্মেন্টস, নিটওয়্যার, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, পাট ও পাটজাত পণ্য এবং প্লাস্টিক পণ্য।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর